ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৮ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ফটো

সিরাজগঞ্জে দোকান কর্মচারীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা মামলায় ৪ জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এ ছাড়া প্রত্যককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

Advertisement

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন। তারা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। সেদিন রাতে তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের সদস্যরা যোগাযোগ করেও খোঁজ পাননি।

পরদিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!