[ দেশজুড়ে ]
অন্ধকারে ময়মনসিংহ নগরী, জানা গেল কারণ
ফাইল ফটো
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় জাতীয় পাওয়ার গ্রিড কোম্পানির ৩৩ হাজার কেবি লাইনের তার চুরির ঘটনা ঘটেছে। এতে বুধবার (২৮ আগস্ট) রাত ২টা থেকে নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়।
তিনি জানান, বুধবার রাত ২টার দিকে বিদ্যুতের লাইনে ফল্ট (ত্রুটি) দেখা দেয়। এ সময় বিদ্যুৎকর্মীরা লাইনে ফল্ট খুঁজতে গিয়ে দেখতে পায় নগরীর হাক্কানি মোড় এলাকায় জাতীয় পাওয়ার গ্রিড কোম্পানির ৩৩ হাজার কেবি তার চোর চক্র চুরি করে নিয়ে গেছে। এরপর থেকেই ময়মনসিংহ নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
.png)
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিদ্যুৎসংযোগ মেরামতের কাজ শুরু করা হয়েছে। তবে দ্রুত বিদ্যুৎসংযোগ সচল করা সম্ভব হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!