ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে এমটারনেট গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৯ আগস্ট ২০২৪
সাভারে এমটারনেট গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভার থানার রাজাশন গ্যারেজ এলাকায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন এমটারনেট গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাভার থানাধীন রাজাশন গ্যারেজ এলাকায় এমটারনেট গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের দাবিগুলো মধ্যে রয়েছে-
১. হাজিরা বোনাস ৫০০ টাকার বেশি দিতে হবে।
২. বার্ষিক ছুটির টাকা ২০ দিনের দিতে হবে।
৩. টিফিনের টাকা দিতে হবে।
৪. প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

Advertisement

এদিকে, সমস্যা সমাধানের লক্ষ্যে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনা করছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বিক্ষোভ
লিংক সফলভাবে কপি হয়েছে!