[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে পৌনে ১০টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় ওই ফ্যাক্টরির গেটে বিক্ষোভ করেন তারা। ধারণা করা হচ্ছে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে পারেন শ্রমিকরা।
জানা যায়, শ্রমিকদের বেতন না দিয়ে কোনো ঘোষণা ছাড়াই গত মার্চ থেকে কারখানাটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেই বকেয়া বেতনদের দাবিতে আজ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!