শুক্রবার বেলা এগারোটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের স্টিমারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক নসিমনচালক মো. রিপনকে আটক করেছে।
.png)
মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরমিটুয়া গ্রামের হাসান হাওলাদারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।