ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৩০ আগস্ট ২০২৪
পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
ছালেহা বেগম। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মাকে খুনের অভিযোগ ওঠেছে রুস্তম আলী (৫০) নামে তারই ছেলের বিরুদ্ধে। তিনিও মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার নিজ বাড়ির ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে রুস্তমকে।

নিহত বৃদ্ধার নাম ছালেহা বেগম (৮৫)। তিনি সেখানকার মৃত হান্নান আলীর স্ত্রী। মানসিক প্রতিবন্ধী এই মা-ছেলে একই বাড়িতে থাকতেন।

Advertisement

স্থানীয়দের বরাতে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম। এদিকে, গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল তৈরি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন স্থানীয়রা।

সদর থানার ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্তত দুইদিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!