ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলা থেকে বাঁচতে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:২৬, ৩০ আগস্ট ২০২৪
হত্যা মামলা থেকে বাঁচতে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলা থেকে বাঁচতে পরিকল্পিতভাবে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন হত্যা মামলার বাদী খোরশেদ আলম।

শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খোরশেদ আলম।

তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রায় ৫ মাস আগে আমার বড় ভাই জিল্লুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করে। এ হত্যাকাণ্ডের মূল আসামি একই এলাকার মকবুল হোসেনের ছেলে আবেদ আলী ও তার অনুসারীরা। দীর্ঘদিন পর জামিনে বের হয়ে এসে হত্যা মামলা থেকে বাঁচতে আবেদ আলী পরিকল্পিতভাবে মালামাল সরিয়ে গত বুধবার রাতে নিজের ঘরে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। আমরা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সিরাজুল ইসলাম, প্রতিবেশী আশরাফুল ইসলাম, মোবারক আলী, রশিদুল ইসলাম, মোতালেব হোসেন, রহিদুল ইসলাম প্রমুখ।

অভিযুক্ত আবেদ আলী জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযাগ সত্য নয়। আমার পৈতৃক জমি জোর করে দখল করতে এলে আদালতে মামলা করি। মামলার পর থেকেই রশিদুল ইসলাম, রহিদুল ইসলাম, শামীম, খোরশেদ, বাবু ক্ষুব্ধ হয়। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!