[ দেশজুড়ে ]
বাংলাদেশ নিটিং অপারেটর অ্যাসোসিয়েশনের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ নিটিং অপারেটর অ্যাসোসিয়েশন।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বিসিক ৪ নম্বর রাস্তার মোড়ে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপারেটর অ্যাসোসিয়েশনের দাবিসমূহ হলো-
.png)
ক। নিটিং অপারেটরদের বেতন ২০,০০০ টাকা করতে হবে।
খ। বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে।
গ। হাজিরা বোনাস দিতে হবে।
ঘ। ডাবল মেশিন চালালে ৬ ঘণ্টা ওভারটাইম ভাতা দিতে হবে।
ঙ। নাস্তার বিল বাড়াতে হবে।
চ। সরকারিসহ যাবতীয় ছুটি দিতে হবে।
ছ। মাল খারাপ হলে ছাড় দিতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!