ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতন-ভাতা নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের শ্রমিকদের আন্দোলন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২ সেপ্টেম্বর ২০২৪
বেতন-ভাতা নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের শ্রমিকদের আন্দোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ অংশের শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৮ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাস্থ  হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ অংশের শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি ও আনুষাঙ্গিক সুবিধাদীসহ ১৮ দফা দাবি জানিয়ে ইন্ডাস্ট্রির ভেতর আন্দোলন কর্মসূচি পালন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর জুলাই মাসে শ্রমিকদের বাৎসরিক বেতন ও আনুষাঙ্গিক ভাতা বৃদ্ধি করা হয়। চলতি বছর বেতন ও আনুষাঙ্গিক ভাতা বৃদ্ধি না করার কারণে শ্রমিকরা আন্দোলন করে ২টি গাড়ির গ্লাস ও ফ্যাক্টরির ভেতরে ৪-৫ টি গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বর্তমানে ঐ ফ্যাক্টরির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

 মালিকপক্ষ শ্রমিকদের দাবি না মানলে পরবর্তীতে শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিলে মালিকপক্ষ শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেনাবাহিনীর সহযোগিতায় মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!