[ দেশজুড়ে ]
গার্মেন্টসে নিয়োগ বৈষম্য নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
নারী-পুরুষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন গার্মেন্টসে বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পুরুষ শ্রমিকরা।
সোমবার গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস ফ্লাইওভারের প্রবেশ মুখে ২০০ থেকে ৩০০ পুরুষ শ্রমিক বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ব্রাদার্স লি. ফ্যাশন ফ্যাক্টরির মূল ফটক ভাঙচুর করেন এবং মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তখন তারা মালিক পক্ষের সঙ্গে কথা বলে দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
.png)
জানা গেছে, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!