[ দেশজুড়ে ]
শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, সেবা বন্ধ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ফাইল ফটো
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ সকল সেবা বন্ধ করে দেন।
পরে পরিচালকের কক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠক হয়। প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টায় জরুরি বিভাগ ও আন্তঃবিভাগের চিকিৎসা চালু করা হয়। তবে বন্ধ রয়েছে আউটডোর চিকিৎসা সেবা।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, আজ রাত ৮টা পর্যন্ত তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবেন। যদি আইনশৃঙ্খলা সন্তোষজনক না হয়, ফের পুরো হাসপাতালের কর্মবিরতি শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
.png)
এদিকে, আউটডোর সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!