ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢামেক হাসপাতালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৮:২১, ১ সেপ্টেম্বর ২০২৪
ঢামেক হাসপাতালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতর থেকে রোববার খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল শনিবার রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আজ রোববার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ।

Advertisement

চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দিলে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!