ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৪
পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার (১ সেপ্টেম্বর) রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে নৌকাডুবিতে তারা নিখোঁজ হন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে রাত ৩টার দিকে বাকি দুজনের লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।

Advertisement

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

জানা গেছে, রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে দুটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে ১টি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও চারজন নিখোঁজ হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!