[ দেশজুড়ে ]
রংপুরে চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচার দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরে চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক ও শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সুরক্ষা আইন সংস্কার এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানানো হয়। এতে নেতৃত্ব দেন ডা. ফিরোজ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. ওবায়দুল আলম, একই বিভাগের চিকিৎসক মো. মালিকুল ইসলাম ও অ্যান্ড্রোকাইনোলজি বিভাগের চিকিৎসক সমীর কুমার তালুকদার প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!