ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বাস উল্টে ১১ শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বাস উল্টে ১১ শ্রমিক আহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে ১১ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে ঐ উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের বিধায় গ্রামের রাহিমা আক্তার, আবদার গ্রামের শরিফা আক্তার, কাওরাইদ ইউনিয়নের লালপুকুর পাড় এলাকার নিপা আক্তার, কাওরাইদ গ্রামের আনোয়ারা, মুন্নি, শরিফা আক্তার, বলদীঘাট গ্রামের নূরুল ইসলাম, হাসিনা আক্তার, জৈনা বাজার এলাকার লিলি আক্তার, শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার মাসুম, গফরগাঁও পাগলা গ্রামের ঝুমা আক্তার। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া থেকে কটেক্স পোশাক কারখানার ২৫ জন শ্রমিক একটি বাস কাওরাইদ যাচ্ছিলেন। জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা শ্রমিকেরা ভয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে তাদের উদ্ধার করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, সাইটালিয়া এলাকার কটেক্স পোশাক কারখানার ১১ জন শ্রমিক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসাধীন নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!