বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ ওসি (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
প্রত্যক্ষাদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশাযোগে হেনাইজের তল নামক স্থানে সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন। ট্রাকটি চিহ্নিত কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ।
ওসি (তদন্ত) শিফাতুল মাজদার বলেন, ট্রাক ও চালককে আটক করা যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ দেবে না বলে আমাদেরকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।