বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোচাগঞ্জ থানা সংলগ্ন হানিফ বাস কাউন্টারের পাশে থানা কম্পাউন্ডের ভেতর থেকে এসব পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট বোচাগঞ্জ থানা থেকে এসব পিস্তল ও গুলি লুট হয়। আজ পুলিশি অভিযানে বোচাগঞ্জ থানা সংলগ্ন হানিফ বাস কাউন্টারের পাশে থানা কম্পাউন্ডের ভেতর থেকে একটি ৯ এমএম পিস্তল, ২২ রাউন্ড গুলি ও .১২ বোর শর্টগানের (রাবারবল) ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
.png)
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর কিছু দুষ্কৃতিকারী বোচাগঞ্জ থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা অস্ত্র ও গোলাবারুদ লুট করেন বলে জানা যায়।