ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা নিহতদের বিচার, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে এক আলোচনা সভা আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে শহরের প্রেস ক্লাব মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা  শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে।

Advertisement

এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা নিহতদের বিচার, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত এবং নির্বাচনে অযোগ্য, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালে মুক্তি লাভের জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে বিশদভাবে আলাপ আলোচনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!