ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরায় নসিমন-সিএনজির সংঘর্ষে নারী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৫ সেপ্টেম্বর ২০২৪
রায়পুরায় নসিমন-সিএনজির সংঘর্ষে নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা আঞ্চলিক সড়কে নসিমন ভ্যান এবং সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিসৎক বিপাশা মাসুদ। এর আগে, বিকেল সাড়ে ৩টায় দিকে আমিরগঞ্জের হাসনাবাদে এ ঘটনা ঘটে।

নিহত হাসিনার (৪৫) বাড়ি উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামে।

Advertisement

স্থানীয়রা জানান, আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় আঞ্চলিক সড়কে নসিমন ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায়  নরসিংদী সদর হাসপাতালে দুই শিশুসহ আটজনকে নিয়ে আসা হয়। এরমধ্যে হাসিনা (৪৫) নামে এক নারী নিহত হন। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!