একই পরিবারের তিনজন হলেন- ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০) তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস)। অন্যজন হলেন- মাইক্রোবাসচালক ফেনী সদরের মাস্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নানকরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন।
.png)
নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই মামুন বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুইদিন আগে ফেনীতে আসেন। মামুন ঢাকার একটি হাসপাতালে চাকরি করেন। তিনি আজ সকালে স্ত্রী-সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রওনা হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাস সামনে একটা ট্রাক দাঁড়ানো থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় পেছনে দ্রুত গতিতে থাকা স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি কন্ট্রোল করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসচালক ও শিশুসহ চারজন ঘটনাস্থলে নিহত হন।