শুক্রবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করবে চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেয় বিজিবির টহল দল। মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ১ বোতল ভারতীয় এলএসডি ও বিদেশি মদ ১ বোতল উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)