[ দেশজুড়ে ]
জেলের জালে ৩৯ কেজির বাঘাইর, যত দামে বিক্রি
পদ্মা নদীতে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকার পদ্মা নদীতে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটি ১ হাজার ১৭০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
শনিবার ভোরের দিকে উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা গ্রামের সুজন জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসেন তিনি।
জেলে সুজন জানান, শনিবার ভোরে পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি সকালে আরিচা আড়তে নিয়ে আসি। পরে রাজ্জাকের আড়তে ১ হাজার ১৭০ টাকা কেজি দরে বিক্রি করি।
.png)
আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, সকালে তেওতা গ্রামের সুজন নামের জেলে পদ্মায় বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে নিয়ে আসে। আমার পাশে রাজ্জাকের আড়তে মাছটি ১ হাজার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আজ বন্ধের দিন, অফিসের কেউ আমাকে এ বিষয়ে জানায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!