ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এস এম নিট কারখানার শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৪
এস এম নিট কারখানার শ্রমিকদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে এস এম নিট ওয়্যার কারখানার শ্রমিকরা। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জয়দেবপুর থানাধীন নতুন বাজার এলাকায় অবস্থিত এস এম নীট ওয়্যারের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

জানা যায়, কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছে । কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলমান রয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। কারখানাটিতে প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিক রয়েছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!