[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
অটোভ্যানচালকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় -ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে মুঞ্জিল শেখ (৪০) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!