ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আশুলিয়া

১৭ পোশাক কারখানায় সাধারণ ছুটি, জানা গেল কারণ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৭ সেপ্টেম্বর ২০২৪
১৭ পোশাক কারখানায় সাধারণ ছুটি, জানা গেল কারণ
ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তায় খুলেছে সাভারের আশুলিয়ার প্রায় সবগুলো পোশাক কারখানা। শনিবার সকালে শান্তিপূর্ণভাবেই কারখানাগুলোতে প্রবেশ করেছে শ্রমিকরা। তবে কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর অন্তত ১৭টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে কোথাও বড় রকমের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, গত কয়েক দিনে টানা শ্রমিক অসন্তোষে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। পরে শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসে ১৬ দফা দাবিতে বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়াও প্রায়ই একই রকম দাবিতে কাজে যোগ দেয়নি নাসা, আল মুসলিমসহ অন্তত ১৭ কারখানা।

Advertisement

পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর একাধিক টিম টহলে রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পোশাক সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!