[ দেশজুড়ে ]
চট্টগ্রাম বন্দরে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি নাভিওস চেলেস্টারের নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ার এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ হয়।
.png)
বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, সংঘর্ষে দুটি জাহাজের ছোটখাটো কাঠামোগত ক্ষতি হয়েছে। জাহাজ দুটির নোঙরের অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে নিরাপদে নোঙর করা হয়েছে। উভয় জাহাজের স্থানীয় এজেন্ট, পিঅ্যান্ডআই এরইমধ্যে ক্ষতিপূরণের জন্য নিযুক্ত হয়ে সমস্যার নিষ্পত্তি করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!