ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৪
কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবুর
দুর্ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় -ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় কুকুর বাঁচাতে গিয়ে অবৈধ আলমসাধু উল্টে চালক বাবু শাহ (৩৮) নিহত হয়েছেন। নিহত বাবু শাহ মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রুহুল শাহর ছেলে।

সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর-বোয়ালমারি সড়কের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ আলমসাধুচালক বাবু শাহ কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। দ্রুতগতির আলমসাধু নিয়ে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে পৌঁছলে রাস্তার ওপর দুটি কুকুরকে শুয়ে থাকতে দেখেন তিনি। এ সময় তিনি কুকুর দুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আলমসাধুটি উল্টে গিয়ে বাবুর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Advertisement

দামুড়হুদা মডেল থানার ওসি মো আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানা হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!