[ দেশজুড়ে ]
আমিরাতে ক্ষমা পাওয়া আরো ১০ জন ফিরলেন চট্টগ্রামে
ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে শাস্তির পর ক্ষমা পাওয়া চট্টগ্রামের আরো ১০ বাসিন্দা ফিরে এসেছেন। রোববার ও সোমবার পৃথক তিনটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
তিনি জানান, রোববার (৮ সেপ্টেম্বর) একজন ও পরদিন সোমবার (৯ সেপ্টেম্বর) দুই ফ্লাইটে নয়জনসহ দুদিনে মোট ১০ জন চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) একই বিমানবন্দর হয়ে ফেরেন ১২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে ২২ জন ফিরেছেন।
.png)
গত ৩ সেপ্টেম্বর অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। নোবেল বিজয়ী ড. ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের দণ্ড মওকুফ করার জন্য আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অনুরোধ করেন। পরবর্তীতে শেখ জায়েদ বাংলাদেশিদের সাজা মওকুফ করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!