[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবিতে
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: ডেইলি বাংলাদেশ
আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করেন। এতে পায় ২ হাজার শ্রমিক অংশ নেন।
পরবর্তীতে রাত ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করার দিন ধার্য ছিল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!