[ দেশজুড়ে ]
ক্যাম্পে গুলিতে ২ রোহিঙ্গা নিহত
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন- রহমত উল্লাহ ও ইমাম হোসেন। বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ ঘটনা ঘটে।
নিহত রহমত উল্লাহ ক্যাম্প ৪ ও ইমাম হোসেন ক্যাম্প ২০ এর বাসিন্দা। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
.png)
তিনি জানান, বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এলাকায় সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড চালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!