দেবনগড় ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক বলেন, পাঠানপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটিকে তারা বন্দি করতে গেলে পাশে থাকা একটি পুকুরে নামতে শুরু করে সাপটি। পরে ফিকা জাল দিয়ে কৌশলে সাপটিকে আটক করে বস্তাবন্দি করে রাখে স্থানীয়রা। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে বিকেলের দিকে উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগের লোকজন সাপটিকে নিয়ে যায়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। সেখান থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বন বিভাগের সংরক্ষণে আছে। যেহেতু পঞ্চগড় জেলায় এ সাপটিকে অবমুক্ত করার মতো পরিবেশ নেই। বুধবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে (সিংড়া ফরেস্ট) নিয়ে গিয়ে সাপটিকে অবমুক্ত করা হয়।
.png)