[ দেশজুড়ে ]
বেতন না দিয়েই কর্মী ছাঁটাই, শ্রমিকদের মহাসড়কে অবস্থান
শ্রমিকদের মহাসড়ক অবস্থান। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগর সদর থানার ভাওয়াল এলাকায় অবস্থিত ভার্গো এমএইচ লিমিটেড নামে একটি ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার দুপুর ২টার দিকে শ্রমিকরা পোড়াবাড়ি বাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, সম্প্রতি ফ্যাক্টরি কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২০ ধারা মোতাবেক সব কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করে। শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনাদি মালিকপক্ষ এখনো পরিশোধ করেনি। এমতাবস্থায় শ্রমিকরা বিভিন্ন সময়ে সরকারি দফতরে চিঠি দিলেও কোনো সমাধান হয়নি। এ জন্য আজ বকেয়া বেতন ও বিভিন্ন পাওনাদির দাবিতে শ্রমিকরা পোড়াবাড়ি বাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ রয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিং মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
.png)
উল্লেখ্য, ওই কারখানার মালিক সৈয়দ নাফিজ নজরুল রাইয়ান। তিনি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আশরাফ হোসেনের ভাতিজা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!