ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
কুতুবদিয়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত আটক
অস্ত্র-গুলিসহ আটককৃত ডাকাত -ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ শাহরিয়ার (৩৪) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার ভোরে এ অভিযান চালায় কোস্ট গার্ড। আটক শাহরিয়ার নয়াঘোনা এলাকার আবু তালেবের ছেলে।

কোস্ট গার্ড জানায়, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে-  এমন তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাকাত শাহরিয়ারকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭টি চাকু, ৬টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!