[ দেশজুড়ে ]
হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত
সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতন ও প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন তারা।
জানা গেছে, গতকাল বুধবার ৯৫০ জন শ্রমিকের মধ্যে ৪০০ শ্রমিকের বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। আর বাকি ৫৫০ জনের বেতন আগামী ১৫ সেপ্টেম্বর দিতে চায়। কিন্তু ওই ৫৫০ জন শ্রমিকসহ বাকি শ্রমিক মিলে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করছেন।
.png)
এদিকে, শিল্পপুলিশ, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!