ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো নুপুর-মেহেরাজের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো নুপুর-মেহেরাজের
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জেলার ফুলগাজী উপজেলার বদরপুর ও পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় এসব ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) ও গুথুমা এলাকার আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে স্বজনরা। 

Advertisement

সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়েছে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, পৃথক স্থানে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!