ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নিহত ৪

যে কারণে বগুড়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৪
যে কারণে বগুড়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেড কোম্পানিতে উচ্চ তাপমাত্রার কারণে ট্যাংকার বিস্ফোরণ ঘটেছে বলে মনের করছে ফায়ার সার্ভিস। এ বিস্ফোরণে ৪ টেকনিশিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন শ্রমিক। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার প্রোডাক্টস লিমিটেডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, মজমুদার কোম্পানিতে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে দ্রুত সেখানে যাই। কিন্তু তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কোম্পানির লোকজন। তাই তাদের তেমন কোনো কাজ করতে হয়নি। তবে এ ঘটনায় হতাহতের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর কাজে সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের লোকজন।

Advertisement

ট্যাংকার বিস্ফোরণের কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, উচ্চ তাপমাত্রার কারণে ট্যাংকারতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর পৌরশহরের অফিসার্স কলোনি এলাকার খলিলুর রহমানের ছেলে ইমরান হোসেন (৩২), একই এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ আবু সাঈদ (৩৮), আব্দুস সালামের ছেলে মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)। এছাড়া এই ঘটনায় আহতরা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

মজুমদার প্রোডাক্টস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার সময় তাদের কোম্পানির ঠিকাদারের টেকনিশিয়ানসহ সাতজন শ্রমিক রাইচ ব্র্যান তেল উৎপাদনের ট্যাংকার মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনার খবর পেয়েই সেখানে যাই। পাশাপাশি হতাহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!