[ দেশজুড়ে ]
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটককৃত জঙ্গি, যুদ্ধাপরাধী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনরা।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারা কর্তৃপক্ষ এ সাক্ষাতের অনুমতি দেয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য আব্দুস সবুর সঙ্গে তার ভাই আব্দুল আখির পাটোয়ারী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনসার আল ইসলাম সদস্য আসাদুল্লাহ ওরফে ফয়জুল্লাহর সঙ্গে তার স্ত্রী আরজু বেগম, জেএমবি সদস্য সাইজুদ্দীন কাজীর সঙ্গে তার স্ত্রী আসমা খাতুন, যুদ্ধাপরাধী জাছিজার রহমানের সঙ্গে তার ছেলে আতিকুর রহমান, যুদ্ধাপরাধী নাজমুল হুদার সঙ্গে তার ছেলে নাজিম আহমেদ তৌফিক, যুদ্ধাপরাধী নকিব হোসেন আদিলর সঙ্গে তার স্ত্রী রেহেনা সরকার ও জেএমবি সদস্য আবু সাদাত তানভীর সঙ্গে তার স্ত্রী মাহমুদা দেখা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!