ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের চাপায় ঝরল দুইজনের প্রাণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ট্রাকের চাপায় ঝরল দুইজনের প্রাণ
ছবিতে কিশোর মুন্না

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে সুফল (২০) ও মুন্না (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে ও মুন্না গাছতলাঘাট এলাকার আতাউল্লাহর ছেলে। আহত বর্ণ (১৫) আরাফাত হোসেন বড় মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় শম্ভুপুর এলাকায় কিশোরগঞ্জ সড়ক থেকে আসা মোটরসাইকেলগামী ও ভৈরব থেকে আসা ট্রাকটি ঘটনাস্থলে আসলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় আহত হয় দুইজন। তাদের মধ্যে মুন্নাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন রোগী আসে। তাদের মধ্যে একজন মৃত অবস্থায় ছিল। অপর দুইজন আশঙ্কাজনক অবস্থায় ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। জনতার মাধ্যমে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!