[ দেশজুড়ে ]
সিংগাইরে মারধরে চোর নিহত
ছবি: প্রতীকি
মানিকগঞ্জে সেচ পাম্পের মোটর চুরি করতে গিয়ে বেদম মারধরে এক চোর নিহত হয়েছেন। শনিবার ভোররাতে সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার মিয়া (৫০) ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচ পাম্পের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। পরে স্থানীয়দের মারধরে গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
.png)
সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!