ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ছাত্রদল নেতাসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৪
সড়কে ছাত্রদল নেতাসহ নিহত ২
ডানে ছাত্রদল নেতা হাফিজ সরকার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।

Advertisement

ওসি হিল্লোল রায় জানান, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলযোগে ওই এলাকায় ঘুরতে যান। ঘোরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিলেন। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!