[ দেশজুড়ে ]
শতাধিক যাত্রী নিয়ে মাঝনদীতে লঞ্চের ইঞ্জিন বিকল, অতঃপর...
ছবি: সংগৃহীত
বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী ‘সুপার সনিক-৭’ লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে শতাধিক যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীর মাঝে আটকা পড়েছিল। পরে অপর একটি লঞ্চ গিয়ে তাদের উদ্ধার করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় এ ঘটনা ঘটেছে। রোববার সকালে এ তথ্য জানান বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়। কিন্তু বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ঘাট থেকে ‘সুপার সনিক-৭’ লঞ্চটি বরিশাল নৌবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। পথে নদীর চরমোনাই এলাকায় লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আমরা খবর পেয়ে লঞ্চের মালিকপক্ষকে জানাই। তারা ‘সুপার সনিক-৮’ নামের অপর একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারের জন্য পাঠায়। রাত ৯টার দিকে লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!