বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ।
এদিকে হুতি জানিয়েছে, জাহাজটি সরিয়ে নেয়ার অনুমতি দিতে রাজি তারা। তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা।
.png)
গত ২৮ আগস্ট জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে, তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে।
গত ২৩ আগস্ট থেকে হুতির হামলায় জ্বলছে জাহাজটি।