[ দেশজুড়ে ]
কক্সবাজার উপকূলে তিন দিনে ভেসে এলো ৬ লাশ
কক্সবাজার সমুদ্র উপকূল। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সমুদ্র উপকূলে আরো একজনের লাশ ভেসে এসেছে। এ নিয়ে গত ৩ দিনে ছয় লাস ভেসে এসেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে লাশটি ভেসে আসে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলেদের একজনের লাশ এটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সি - সেইফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান।
তিনি বলেন, ভোরে লাইফগার্ড কর্মীরা ভেসে আসা লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক লাশের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলেদের একজন বলেও জানান তিনি। এর আগে শুক্র ও শনিবার দুইদিনে ৫ জনের লাশ ভেসে এসেছে কক্সবাজার সমুদ্র উপকূলে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সাগরে মাছ ধরতে যাওয়া ৮ টি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এ পর্যন্ত গত তিনদিনে মোট ৬ জনের লাশ পাওয়া গেল। বাকি জেলেদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!