ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৌলভীবাজারে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪
কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৌলভীবাজারে গ্রেফতার
গ্রেফতারকৃত ইদ্রিস মিয়া -ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

Advertisement

সিলেট-৯ র‌্যাব মিডিয়া সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ৬ আগস্ট সকাল ৯টার দিকে গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খলা করে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!