অসামাজিক কার্যকলাপ, নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ করার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা শহরের সরকারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা শহরের সরকারপাড়া এলাকার আব্দুন নূরের ছেলে আব্দুল কাইয়ুম, তার সঙ্গী উজ্জ্বল মিয়া ও এক নারী।
কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে জেলা শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে স্থানীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশি সহায়তা চান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে এক নারীসহ স্বেচ্ছাসেবক লীগ কাইয়ুম ও তার এক সহযোগিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরো জানান, রোববার দুপুরে গ্রেফতার তিন জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়ায় আবাসিক হোটেলে নারীসহ আটক হয়েছিলেন।