সম্প্রতি ওই মাজারে ইসলামবিরোধী কর্মকাণ্ড সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে ওই উপজেলাজুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে এ নিয়ে শাহরত আলী মাজার এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও।
.png)
জানা গেছে, ওই ভিডিওর জের ধরে শনিবার সন্ধ্যার দিকে মাছিমনগর এলাকার কিছু আলেম ওই মাজারে গিয়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনে বাধা দিতে যান। এ সময় মাজারের লোকজন তাদেরকে ধাওয়া দেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা রয়েছে।