রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামাণিক (৩২), দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।
.png)
আহতরা হলেন ইসলাম গাঁতি গ্রামের এলাই হোসেনের ছেলে হামিদুল, সুবহান প্রামাণিকের ছেলে মোহাম্মদ রেজাউল, সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম, আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন, মিজানুরের ছেলে হারেছ, রবিউল ইসলাম, আব্দুল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। লাশ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারকে হস্তান্তর করা হবে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অপরজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় আরো ৭ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।