[ দেশজুড়ে ]
পাবনায় মেরিল কোম্পানির শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনায় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মেরিল কোম্পানির শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শনিবার দুপুর ২টা থেকে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকায় তারা বেতন-ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে কর্মবিরত পালন করেন এবং পাবনা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক ছেড়ে দিয়ে মেরিল কোম্পানির প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন। বর্তমানে তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!