[ দেশজুড়ে ]
বেরোবি’তে ভিসি না দিলে সমন্বয়করা রংপুরে যেতে পারবে না বলে হুঁশিয়ারি
ফাইল ফটো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি নিয়োগ দেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রংপুরের প্রবেশপথ মডার্ণ মোড় অবরোধ এবং কেন্দ্রীয় সমন্বয়কদের রংপুরে ঢুকতে দেওয়া হবে না বলে ফেসবুকে স্ট্যাসাস দিয়েছেন বেরোবির এক শিক্ষার্থী।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাইদুর রহমান বাপ্পী ফেসবুকে এই পোস্ট দেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৫ কর্ম দিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে সংবাদ সম্মেলন করেন। এছাড়া গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগের আয়োজিত মানববন্ধনে ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগ দেওয়া না হলে রংপুরে রাস্তা অবরোধ ও লং মার্চ টু ঢাকা হুঁশিয়ারি দেওয়া হয়।
.png)
আজ সোমবার রংপুর টাউন হল শহিদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র নাগরিক নেতা আক্তার হোসেন। এছাড়াও থাকবেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!