[ দেশজুড়ে ]
রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শোভাযাত্রা
রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শোভাযাত্রা। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী শাখা আশরাফীয়া চেরিটেবল ও শিরোইল কলোনি বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ওই জামে মসজিদের সামনে হতে শোভাযাত্রাটি বের করে সড়ক পথে মহানগরীর জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে বেলা ১১টার দিকে শেষ হয়।
এ শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন শিরোইল কলোনি বড় জামে মসজিদ কমিটির সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান। এ সময় অন্যান্য মুসল্লি ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!